কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার জাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাহাপুর সাকিনের মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে এএসআই মহসিন আলম, এএসআই মোজাম্মেলসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ময়নাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ময়নাল হোসেন জাহাপুরের দারোগা বাড়ি এলাকার মৃত ওমর আলীর ছেলে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a comment