Home সাম্প্রতিক গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
সাম্প্রতিক

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

Share
Share

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য গত ১২ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হয়েছে বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ৩১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের বিবরণ

১. সাঁটলিপিকার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

যোগ্যতা:
এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটারে দ্রুতলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৭০ এবং ইংরেজিতে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় ৩৫ ও ইংরেজিতে ৫০ শব্দ লেখার গতি থাকতে হবে।

২. নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা:
এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দ লেখার গতি থাকতে হবে।

৩. গাড়িচালক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

যোগ্যতা:
হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজি পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে।

৪. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর-কাম-দপ্তরি
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।

যোগ্যতা:
এসএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে।

৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)।

যোগ্যতা:
এসএসসি বা সমমান পাস হতে হবে।

যাঁরা আবেদন করতে পারবেন

চাকরিটি পূর্ণকালীন ও অস্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের গাজীপুর জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর’ বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র ৩১ আগস্ট ২০২৬ বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে।

ফরম ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য গাজীপুর জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম দেখুন।

সূত্র: গাজীপুর জেলা পরিষদের ওয়েবসাইট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

‘পবিত্রকরণের’ নামে শিকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৯

ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর আজ: সুপ্রিম কোর্টে ঝুলে আছে বিচার

পুরো দেশকে স্তব্ধ ও বিবেককে নাড়িয়ে দেওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী...

;