Home আন্তর্জাতিক মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক
আন্তর্জাতিক

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

Share
Share

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন অবস্থায় সমুদ্রে ছিল। এতে থাকা প্রায় ৩০০ নাবিককে খাবার, পানীয় ও দৈনন্দিন প্রয়োজনীয় সুবিধা নিয়ে দুর্ভোগে পড়তে হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরে মার্কিন নৌবাহিনীও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার জানান, গত ২৪ জুলাই প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় ইউএসএস বেনফোল্ডের মূল জেনারেটরে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে জাহাজটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জাহাজটির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আরেক যুদ্ধজাহাজ ‘ইউএসএস রবার্ট স্মলস’ থেকে বেনফোল্ডে খাবার, পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়।

পরে ইউএসএস বেনফোল্ডকে টেনে ফিলিপাইনের সুবিক উপসাগরে নিয়ে যাওয়া হয়। চার দিন পর, ২৮ জুলাই জাহাজটি বন্দরে পৌঁছায়। এরপর নাবিকদের নিরাপদে তীরে নেওয়া হয়।

প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের পর ৮ আগস্ট ইউএসএস বেনফোল্ড আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যায় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকদের খাবার ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর সংকট নিয়ে আলোচনা চলছে। প্রায় ২৫০ দিন সমুদ্রে থাকার পর রণতরিটির নাবিকদের শারীরিক ও মানসিক চাপের বিষয়টি সামনে এসেছে।

আব্রাহাম লিংকনের পরিস্থিতি তদন্তের জন্য মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’কে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর প্রস্তুতি চলছে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান কোনো বিমানবাহী রণতরির উপস্থিতি সাময়িকভাবে কমে যেতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...

Related Articles

সৌদির দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে...

পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

  ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা মিঠুন...

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে...

;