Home সাম্প্রতিক ‘হাজী নান্না বিরিয়ানিতে’ মিলল জীবন্ত পোকা
সাম্প্রতিক

‘হাজী নান্না বিরিয়ানিতে’ মিলল জীবন্ত পোকা

Share
Share

বান্দরবানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পচা মাংস সংরক্ষণের দায়ে ‘হাজী নান্না বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলা শহরের মাইক্রোবাস স্টেশনসংলগ্ন প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পচা মাংসের মধ্যে জীবাণুবাহী পোকামাকড় পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।

এ ছাড়া একই ফ্রিজে পুরোনো কাঁচা মাংস সংরক্ষণ, পোড়া তেল ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ও কর্মকর্তাদের নজরে আসে।

পরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পচা মাংস সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক হিসাবের তথ্য দিলেই এই অর্থ স্থানান্তর করা হবে। মঙ্গলবার (৬ অক্টোবর)...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে...

Related Articles

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক...

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে

সিলেট থেকে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি)...

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে বিয়ে, এবার সেই বিধবার থানায় অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই...

আম ব্যবসায়ীদের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তার ও বস্তি উচ্ছেদের দাবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...

;