Home জাতীয় অপরাধ গাজীপুরে অনুমোদনহীন তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
অপরাধ

গাজীপুরে অনুমোদনহীন তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

Share
Share

গাজীপুরে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই গাজীপুরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি ও বিতরণের জন্য বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স নেয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে সয়াবিন তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি ও বিতরণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকেও একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. রিয়াজ হোসেন মোল্লা, মোহাম্মদ পারভেজ মিয়া, প্রকৌশলী ফাহাদ আহমেদ ও প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র‍্যাব-১-এর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং অনুমোদনহীন বা মানহীন পণ্যের বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। তাওহিদ...

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ...

পাবনায় মাদক কেনার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনার ফরিদপুর উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে...

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরে দুর্গাপূজা দেখতে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কৌশিক সাহা...

;