Home জাতীয় অপরাধ পাবনায় মাদক কেনার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক
অপরাধ

পাবনায় মাদক কেনার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

Share
Share

পাবনার ফরিদপুর উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য বেগম (৫৫) ওই গ্রামের লোকমান আলীর স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মো. উদ্দিন সরদার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্য বেগমের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে উদ্দিন সবার ছোট। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, উদ্দিন মাদকাসক্ত। এ কারণে প্রায় তিন মাস আগে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে উদ্দিন বাড়িতে একাই থাকতেন।

নিহত সূর্য বেগমের স্বামী লোকমান আলী কয়েক বছর ধরে অন্ধ। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় লক্ষ্মীকোল গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় তাঁর ছেলে মাদক কেনার জন্য টাকা চান। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে মাকে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন উদ্দিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির গ্রিল কেটে তাঁকে আটক করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মাদক কেনার টাকা না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গর্ব করে বলতে পারি, আমার দলের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে কঠোর ও স্পষ্ট বক্তব্য দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্টভাবে...

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন। বিগত ১৭...

Related Articles

রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা

  নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে...

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি

প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি...

সাভারে অস্ত্রোপচার করাতে গিয়ে ১১ বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

  ঢাকার সাভারে নাকের পলিপাস ও টনসিলের অস্ত্রোপচার করাতে গিয়ে ১১ বছর...

নিঃসন্তান বোনের সম্পত্তিতে লোভ ছিল ভাই-ভাবির, তিন প্রতিবেশীকে নিয়ে হত্যা

নওগাঁর ধামইরহাটে ধানখেত থেকে হালিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের...

;