Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, আহত ১
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, আহত ১

Share
Share

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এক ক্রু আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করে বের হওয়ার সময় জাহাজটিতে হঠাৎ একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ওমানের কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে জাহাজটির অন্য ক্রুদের উদ্ধার ও সহায়তা করে।

তবে এ ঘটনায় বড় ধরনের পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইউকেএমটিও।

ঘটনার পর হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সমুদ্র নিরাপত্তা সংস্থাগুলো।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা অচলাবস্থায় থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে তিনটি উপসাগরে প্রবেশ করে এবং তিনটি সেখান থেকে বের হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে পরিস্থিতি আরও খারাপ ছিল। শনিবার মাত্র তিনটি এবং রোববার দুটি জাহাজ প্রণালিটি অতিক্রম করে। এমনকি সোমবার কোনো সুপারট্যাংকার বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেনি।

তবে ট্রান্সপন্ডার বন্ধ রেখে কিছু জাহাজ চলাচল করায় প্রকৃত জাহাজের সংখ্যা এসব পরিসংখ্যানে পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে বলে জানিয়েছে কেপলার।

ঘটনার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর...

কলকাতার হোটেলে আগুনে নিহত ৯, কুষ্টিয়ার একই পরিবারের চারজন

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়ায়।...

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি...

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় এশিয়ার এয়ারলাইনগুলোর আধিপত্য দেখা...