Home আন্তর্জাতিক ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান
আন্তর্জাতিকবিনোদন

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

Share
Share

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর বয়সী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করতে গিয়ে তাঁদের পরিচয় হয়। ৪৫ বছরের বয়সের ব্যবধানের এই সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭৫ বছর বয়সী রামসুঘর উত্তরপ্রদেশের আরাইয়া জেলার সাহার এলাকার বাসিন্দা। আর ৩০ বছর বয়সী রীনা রাজপুত জেলার সদর কোতোয়ালি থানার অন্তর্গত দয়ালপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি আরাইয়ার একটি বিউটি পারলারে তাঁদের আংটি বদল হয়। পরে বাগদানের ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রায় সাত বছর আগে রামসুঘরের স্ত্রী মারা যান। তাঁর মেয়ে রাধা ইউটিউবে কনটেন্ট তৈরি করেন। গত দুই বছর ধরে রীনা নিয়মিত তাঁদের বাড়িতে যাতায়াত করতেন এবং একসঙ্গে ভিডিও তৈরি করতেন। এভাবেই রামসুঘর ও রীনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

বয়সের ব্যবধান নিয়ে আপত্তি নেই জানিয়ে রীনা বলেন, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। তাঁরা দুজনই জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এবং এ সিদ্ধান্তে তিনি খুশি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ঐতিহ্যবাহী রীতি মেনে তাঁদের বিয়ে হবে।

এদিকে, বাগদানের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁদের সম্পর্ককে বয়সের ব্যবধান অতিক্রম করা ভালোবাসার উদাহরণ হিসেবে দেখছেন। অন্যদিকে, কেউ কেউ অনলাইনে জনপ্রিয়তা ও অনুসারী বাড়ানোর উদ্দেশ্যে ঘটনাটি সাজানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে সেলাই মেশিন দিল জামায়াত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে...

Related Articles

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র...

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, আদালতে যাচ্ছেন ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

;