Home আঞ্চলিক পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় তরুণ ইমামের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীতে ফজরের নামাজে সিজদারত অবস্থায় তরুণ ইমামের মৃত্যু

Share
Share

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মৃত্যু বরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৩) নামের এক তরুণ আলেম। সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে এই ঘটনা ঘটে।

স্থানীয় মুসল্লি ও পারিবারিক সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো ভোরে ফজরের জামাত পরিচালনার জন্য মসজিদে আসেন হাফেজ আতাউল্লাহ। ফারজ নামাজের জামাত শুরুর পূর্বে তিনি একা সুন্নত নামাজ আদায় করছিলেন। দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত মুসল্লিদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তাঁকে সিজদারত অবস্থায় নিথর দেখতে পান সবাই।

হাফেজ আতাউল্লাহ পার্শ্ববর্তী দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজার এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান ছিলেন। তিনি ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন। দেড় বছর ধরে ওই মসজিদে অত্যন্ত সততা ও বিনয়ের সাথে ইমামতির দায়িত্ব পালন করে আসায় স্থানীয়দের কাছে তিনি খুবই প্রিয় ছিলেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা এবং আসরের পর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। নম্র স্বভাবের এই তরুণ আলেমের আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ স্বজন ও মুসল্লিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেনীতে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এসআরবি সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হওয়ার...

মুরাদনগরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমপুর...

Related Articles

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির...

;