Home সাম্প্রতিক পুরো গাজা উপত্যকা দখল করতে হবে – ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী
সাম্প্রতিক

পুরো গাজা উপত্যকা দখল করতে হবে – ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসকারী কিছু ফিলিস্তিনির বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং তারা মানবাধিকারের আওতায় পড়ে না বলে চরম বিতর্কিত মন্তব্য করেছেন ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। একই সাথে গাজায় প্রতিদিন রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে গুপ্তহত্যার প্রকাশ্যে দাবি তুলেছেন তিনি।

হামাসের হাত থেকে মুক্ত হওয়া এক সাবেক ইসরায়েলি বন্দির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বেন-গভির এই উসকানিমূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কৌশলগত মতপার্থক্যের কথা প্রকাশ্যে স্বীকার করেন। তাঁর দাবি, কেবল সরাসরি হুমকিস্বরূপ সশস্ত্র ব্যক্তিরাই নন, গাজার বহু ফিলিস্তিনিরই বেঁচে থাকার কোনো যৌক্তিকতা নেই।

বক্তব্যে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের গণহারে বিতাড়িত করে পুরো উপত্যকার ওপর পূর্ণাঙ্গ ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উগ্র আহ্বান জানান। তাঁর প্রস্তাব অনুযায়ী, গাজার সাধারণ বাসিন্দাদের বিশ্বের অন্যান্য দেশে স্থানান্তর করা উচিত এবং সেখানে তথাকথিত সশস্ত্র ব্যক্তিদের চিহ্নিত করে একে একে হত্যা করা প্রয়োজন।

উগ্র ডানপন্থী এই মন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে কঠোর সমালোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার মুখ থেকে আসা এই ধরনের প্রকাশ্য বক্তব্য গাজা উপত্যকায় চলমান আন্তর্জাতিক অপরাধ ও ফিলিস্তিনিদের ওপর চলা নির্যাতনকে আরও ত্বরান্বিত করবে, যা অঞ্চলে স্থায়ী শান্তির পথকে সম্পূর্ণ রুদ্ধ করে দিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল...

Related Articles

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...

পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান...

;