Home জাতীয় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
জাতীয়সাম্প্রতিক

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Share
Share

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সিইসির কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এই মনোনয়নপত্রে প্রস্তাবক এবং অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমর্থক হিসেবে স্বাক্ষর করেন। মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলীয় শীর্ষ নেতারা নির্বাচন কার্যালয়ে উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল ও নির্বাচন কমিশনের প্রক্রিয়া অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। পরবর্তীতে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩৪৯ জন সংসদ সদস্য এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশের রাজনীতির বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় দলটির স্থায়ী কমিটি। মনোনয়ন বৈধ ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা মাত্র।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

;