Home জাতীয় সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে
জাতীয়

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

Share
Share

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৮০ টাকার ওপরে। তবে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম কিছুটা কমেছে। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, করলা, বরবটি, ঝিঙা, গোল বেগুন, কাঁকরোল, কচু ও মুলার দাম কেজিপ্রতি ৮০ টাকা। শসা ৬০, ধুন্দুল ৭০, চিচিঙ্গা ৭০, পেঁপে ৪০, ঢ্যাঁড়স ৬০, মিষ্টি কুমড়া ৬০ এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গাজর ও টমেটো কেজিপ্রতি ১২০ টাকা, শিম ২০০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা এবং কচুর লতি কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা মিশু সরদার বলেন, কাঁচামরিচের সরবরাহ কিছুটা বেড়েছে। তাই গত সপ্তাহের তুলনায় দাম কমেছে। তবে অন্যান্য সবজির দামে বড় কোনো পরিবর্তন হয়নি।

বাজার করতে আসা সরকারি চাকরিজীবী সিয়াম মল্লা বলেন, সবজির দাম যে হারে বেড়েছে, তাতে প্রয়োজনীয় সবজি কিনে বাড়ি ফিরতে কষ্ট হচ্ছে।

মসলা ও মুরগির বাজার

মসলার বাজারে বড় কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা, আলু ৩০ টাকা, রসুন ১৫০ টাকা এবং আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দামও গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা, সোনালি ৩২০ থেকে ৩৩০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতা আরিফ বলেন, বাজারে সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে। তাই মুরগির দামেও বড় কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান বলেন, পণ্যের দাম মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। বন্যায় দেশের অনেক খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এতে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব দামে পড়েছে।

এদিকে, বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের দামে কিছুটা স্বস্তি

ডিমের বাজারে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে দাম কমেছে ১০ টাকা। বর্তমানে সাদা ডিমের ডজন ১৩০ টাকা এবং লাল ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এক ডিম বিক্রেতা বলেন, সরবরাহ বাড়ায় ডিমের দাম কিছুটা কমেছে। সামনে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম স্থিতিশীল থাকতে পারে।

অপরিবর্তিত চালের দাম

চালের দামও অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা, বিআর-২৮ চাল ৬০ টাকা, মিনিকেট ৭৮ টাকা এবং কাটারি নাজির ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আছরের পর থেকে সূর্যাস্ত...

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির পর শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায়...

Related Articles

ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি, বেতন সর্বোচ্চ ৯৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির...

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ...

১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: যেভাবে ঘনীভূত হয়েছিল অভ্যুত্থানের পরিস্থিতি

স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের...