Home জাতীয় ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
জাতীয়

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত

Share
Share

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগ: রোড সেফটি প্রোগ্রাম
পদের নাম: ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
কর্মস্থল: হেড অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সোশ্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক পলিসি, বিবিএ, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রিসোর্স মোবিলাইজেশন ও বিজনেস ডেভেলপমেন্টের নীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। প্রকল্প পরিকল্পনা, বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রস্তাব ও কনসেপ্ট নোট তৈরিতে দক্ষতা প্রয়োজন।

এ ছাড়া মনিটরিং, তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, অংশীদারদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস সফটওয়্যার, বিশেষ করে এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং সিআরএম প্ল্যাটফর্ম ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা

সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দায়িত্ব

দাতা, অংশীদার ও বাজার গবেষণার মাধ্যমে প্রোগ্রাম সম্প্রসারণের সুযোগ চিহ্নিত করতে হবে। পাশাপাশি প্রোগ্রাম ডিজাইন, কনসেপ্ট নোট, প্রজেক্ট প্রপোজাল, যৌক্তিক কাঠামো ও বাজেট তৈরিতে নেতৃত্ব দিতে হবে।

রোড সেফটি প্রোগ্রামের গ্রান্ট ব্যবস্থাপনা, বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং দাতা প্রতিষ্ঠানের শর্ত পূরণ নিশ্চিত করাও এ পদের দায়িত্বের মধ্যে রয়েছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি উৎসব বোনাস, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা পাবেন। এ ছাড়া মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার, ডে-কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ব্র্যাকের ক্যারিয়ার ওয়েবসাইট দেখুন।

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬।

বিস্তারিত ও অনলাইনে আবেদন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...

সার সংকটের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন রহনপুর ইউনিয়নের কৃষকেরা। বুধবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকেরা...

Related Articles

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ...

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন...

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা

দেশে নিউরোরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড...