চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর একটি শিপইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
Leave a comment