Home জাতীয় অ্যাস্ট্রা এয়ারওয়েজে ট্রেইনি ফার্স্ট অফিসার নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
জাতীয়

অ্যাস্ট্রা এয়ারওয়েজে ট্রেইনি ফার্স্ট অফিসার নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

Share
Share

বেসরকারি বিমান সংস্থা অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশনস বিভাগে ট্রেইনি ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৬।

প্রতিষ্ঠানের নাম: অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড
বিভাগ: ফ্লাইট অপারেশনস
পদ: ট্রেইনি ফার্স্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
জাতীয়তা: বাংলাদেশি
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর ন্যূনতম এইচএসসি, এ লেভেল বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে এ- গ্রেড থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় এ লেভেলের পদার্থবিজ্ঞান ও গণিতে কমপক্ষে সি গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৬ থাকতে হবে। ও লেভেলের ক্ষেত্রে ক্যামব্রিজ পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে পাঁচটি বিষয়ে বি গ্রেড অথবা এডেক্সেল পরীক্ষাব্যবস্থায় কমপক্ষে গ্রেড ৭ থাকতে হবে। জিইডি গ্রহণযোগ্য নয়।

লাইসেন্স ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীর ইন্সট্রুমেন্ট রেটিংসহ (আইআর) কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) থাকতে হবে। সিমুলেটর প্রশিক্ষণে যাওয়ার আগে এটিপিএলের সব বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

ইংরেজি ভাষায় ন্যূনতম লেভেল ৪ দক্ষতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ দশমিক ০২ সেন্টিমিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।

বয়স ও শারীরিক যোগ্যতা

সিপিএলধারী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩২ বছর। সামরিক পাইলটদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। তবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বয়সসীমা শিথিল করা হতে পারে।

সংশোধনসহ দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। লাইন ট্রেনিংয়ের আগে প্রার্থীকে সাঁতার জানতে হবে। পাশাপাশি বৈধ সিএএবি ক্লাস-১ মেডিকেল সনদ থাকতে হবে।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নিজের কারণে সংঘটিত কোনো দুর্ঘটনা বা ঘটনার রেকর্ড থাকা যাবে না। এ পদের বেস স্টেশন ঢাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অ্যাস্ট্রা এয়ারওয়েজের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ক্যারিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬।

আবেদন ও বিস্তারিত তথ্য

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে...

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা

দেশে নিউরোরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) শনিবার (১৫ আগস্ট) নতুন ৫০০ শয্যার ভবন চালু হচ্ছে।...

Related Articles

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ...

১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: যেভাবে ঘনীভূত হয়েছিল অভ্যুত্থানের পরিস্থিতি

স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের...

১৩০ কোটি টাকার স্থাপনা পড়ে আছে, বন্ধ চিলাহাটি স্থলবন্দর

সীমান্তের পাশে গ্রামের মধ্যে দৃষ্টিনন্দন বিশাল ভবন। দূর থেকেই চোখে পড়ে। কাছে...