Home আন্তর্জাতিক ভারতে সরকারি উদ্যোগে কেনা হচ্ছে গোমূত্র: প্রতি লিটারের দাম ২০ রুপি নির্ধারণ
আন্তর্জাতিকসাম্প্রতিক

ভারতে সরকারি উদ্যোগে কেনা হচ্ছে গোমূত্র: প্রতি লিটারের দাম ২০ রুপি নির্ধারণ

Share
Share

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের এক অনন্য পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। প্রকল্প সম্প্রসারণের সাথে সাথে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র সর্বোচ্চ ২০ রুপি মূল্যে ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের অধীনে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগৃহীত হচ্ছে। এই সংগ্রাহক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করা হয়েছে গ্রামীণ নারীদের, যারা প্রতি লিটার গোমূত্র সংগ্রহের বিনিময়ে ২ রুপি করে কমিশন পাচ্ছেন। ফলে গ্রামীণ অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের এক নতুন সুযোগ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার জানিয়েছে, প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো কৃষকদের বিকল্প আয়ের পথ সুগম করা এবং গ্রামীণ নারীদের আর্থিক আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা। একই সাথে দুধ দেওয়া বন্ধ করে দেওয়া বা বৃদ্ধ গৃহপালিত গরুগুলোকে রাস্তা কিংবা খোলা মাঠে পরিত্যক্ত হিসেবে ফেলে না দিয়ে, সেগুলোর যথাযথ দেখভাল ও বাণিজ্যিক ব্যবহারে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

তবে সরকারি এই পদক্ষেপের তীব্র সমালোচনা ও বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টি। দলটি পুরো কার্যক্রমকে একটি নতুন ‘সরকারি কেলেঙ্কারি’ ও অর্থ অপচয় হিসেবে আখ্যায়িত করেছে। রাজনৈতিক বিতর্ক সত্ত্বেও প্রাথমিক ফলাফল সফল হলে বুলন্দশহরের ১৫টি গ্রাম থেকে বাড়িয়ে উত্তর প্রদেশের অন্যান্য জেলাতেও এই গোমূত্র সংগ্রহ প্রকল্প ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে উত্তর প্রদেশ রাজ্য প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

;