Home জাতীয় অপরাধ শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক
অপরাধআইন-বিচারজাতীয়

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

Share
Share

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাত আড়াইটার দিকে শেরপুর শহরের নবীনগর নয়াপাড়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট ভবনের তৃতীয় তলার সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলার সরকারি বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় অধিবাসীরা।

দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও কোনো সরকারি কাজে বা পরিচয় ছাড়া গভীর রাতে অবস্থান করায় স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। পরবর্তীতে সহকারী পরিচালক ও ওই নারীকে একান্তে অবস্থান করতে দেখে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি শেরপুর সদর থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার সঠিক তথ্য যাচাই-বাছাই করতে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কর্মকর্তা দাবি করেছেন, ওই নারী তার দূরসম্পর্কের শ্যালিকা এবং তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুরে।

পাসপোর্ট অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সরকারি দপ্তরের আবাসিক অংশে গভীর রাতে বহিরাগত নারীর উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। সার্বিক নিরাপত্তা ও ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে তাদের দুজনকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘মৃতরা কি আমাদের কথা শুনতে পায়’ প্রশ্নোত্তর যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মৃত্যুর পর একজন মানুষ তাঁর গোসল, কাফন-দাফন, জানাজা কিংবা স্বজনদের কান্না ও কথাবার্তা শুনতে বা অনুভব করতে পারেন কি না—এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন...

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে...

Related Articles

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক...

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: প্রেমিককে পাঠানো মেসেজের স্ক্রিনশট ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে আফরিন আক্তার (১৭) নামের এক একাদশ শ্রেণির কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

সার সংকটের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়...