Home সাম্প্রতিক নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর
সাম্প্রতিক

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের টানাপোড়েনের মধ্যে ৪০ টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারও তাকে বকেছিলেন। কয়েক দিন পর অনলাইনে লটারির ফল মিলিয়ে হানিফ দেখতে পান, তাঁর একটি টিকিটের নম্বর ৩০ লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বরের সঙ্গে মিলে গেছে।

হানিফের দাবি, এটি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) সরকার অনুমোদিত ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর প্রথম পুরস্কারের টিকিট। তবে আনুষ্ঠানিক যাচাই শেষ না হওয়া পর্যন্ত তাকে বিজয়ী বলা যাচ্ছে না।

৩১ বছর বয়সী হানিফ স্থানীয় একটি ফার্মেসিতে চাকরির পাশাপাশি হাঁসের খামার ও কৃষিকাজ করেন। পুরস্কার নিশ্চিত হলে নিজস্ব ফার্মেসি গড়ে তোলা এবং হাঁসের খামার বড় করার পরিকল্পনা করেছেন তিনি।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ আগস্টের পর যাচাই-বাছাই শুরু হবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শুরুতে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়া হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের টানাপোড়েনের মধ্যে ৪০ টাকা খরচ করায় স্ত্রী নীলা আক্তারও তাকে বকেছিলেন।...

‘বেশি উইড়েন না’ চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগে কাফনের কাপড়, একটি...

Related Articles

দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে...

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে...

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান...

জেরার সময় ১২টা কিন্তু পরীমনি এলেন আড়াইটায়, সাক্ষ্যগ্রহণ পেছালেন আদালত

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনি সময়মতো আদালতে পৌঁছাতে না পারায়...