Home সাম্প্রতিক আশুলিয়ায় ছুটির মধ্যেই ৫৬৫ শ্রমিক ছাঁটাই
সাম্প্রতিক

আশুলিয়ায় ছুটির মধ্যেই ৫৬৫ শ্রমিক ছাঁটাই

Share
Share

ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের অভাব, ব্যাংকিং সহযোগিতা না পাওয়া ও গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত রপ্তানিমুখী অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হয়েছে।

নোটিশে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে কারখানাটিতে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া এবং পর্যাপ্ত কার্যাদেশের অভাবে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কারখানার অস্তিত্ব রক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অতিরিক্ত শ্রমিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। চাকরির মেয়াদ অনুযায়ী তাঁদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে।

এ ছাড়া শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে কারখানায় কাজের পরিধি বাড়লে বা নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগের সুযোগ থাকবে।

কারখানার সুইং শাখার অপারেটর মো. জিয়ারুল হক বলেন, তিন দিনের ছুটিতে দিনাজপুরের বাড়িতে যাওয়ার পর মুঠোফোনে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। কেন তাঁকে ছাঁটাই করা হয়েছে, তা তিনি জানেন না। চাকরি হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাঈম আহমেদ বলেন, ‘কারখানায় বর্তমানে কোনো অর্ডার ও পর্যাপ্ত কাজ নেই। এ কারণে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। কাজের অর্ডার এলে আবার শ্রমিক নিয়োগ দেওয়া হবে।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দার কথা বলে ছুটির মধ্যে একযোগে এত শ্রমিক ছাঁটাই অমানবিক। তিনি ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার, শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান।

শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মমিনুল ইসলাম বলেন, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা ও গ্যাস সংকটের কারণে সৃষ্ট ব্যবসায়িক মন্দার কারণে কারখানাটি কিছু শ্রমিক ছাঁটাই করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে আগুন লাগে। এ সময়...

ভাইরাল স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে...

Related Articles

ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে...

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে...

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের...

‘বেশি উইড়েন না’ চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ...