ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের অভাব, ব্যাংকিং সহযোগিতা না পাওয়া ও গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অবস্থিত রপ্তানিমুখী অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশ অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত শনিবার থেকে কার্যকর হয়েছে।
নোটিশে বলা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে কারখানাটিতে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহযোগিতা না পাওয়া এবং পর্যাপ্ত কার্যাদেশের অভাবে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় কারখানার অস্তিত্ব রক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে অতিরিক্ত শ্রমিক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। চাকরির মেয়াদ অনুযায়ী তাঁদের আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে।
এ ছাড়া শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে কারখানায় কাজের পরিধি বাড়লে বা নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগের সুযোগ থাকবে।
কারখানার সুইং শাখার অপারেটর মো. জিয়ারুল হক বলেন, তিন দিনের ছুটিতে দিনাজপুরের বাড়িতে যাওয়ার পর মুঠোফোনে ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন। কেন তাঁকে ছাঁটাই করা হয়েছে, তা তিনি জানেন না। চাকরি হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাঈম আহমেদ বলেন, ‘কারখানায় বর্তমানে কোনো অর্ডার ও পর্যাপ্ত কাজ নেই। এ কারণে শ্রমিক ছাঁটাই করা হয়েছে। কাজের অর্ডার এলে আবার শ্রমিক নিয়োগ দেওয়া হবে।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়িক মন্দার কথা বলে ছুটির মধ্যে একযোগে এত শ্রমিক ছাঁটাই অমানবিক। তিনি ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার, শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান।
শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মমিনুল ইসলাম বলেন, পর্যাপ্ত কার্যাদেশ না থাকা ও গ্যাস সংকটের কারণে সৃষ্ট ব্যবসায়িক মন্দার কারণে কারখানাটি কিছু শ্রমিক ছাঁটাই করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ও ৩ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা গ্রহণ করা হবে...
ByDesk ReportNovember 5, 2026যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ্ শেখ মুজাহিদুর রহমান...
ByDesk ReportNovember 5, 2026রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে...
ByDesk ReportNovember 10, 2026তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...
ByDesk ReportNovember 10, 2026গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর...
ByDesk ReportNovember 10, 2026দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা...
ByDesk ReportNovember 10, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment