Home সাম্প্রতিক বুকে বিদ্ধ চাকু বের করতে স্ত্রীর কাছে আকুতি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
সাম্প্রতিক

বুকে বিদ্ধ চাকু বের করতে স্ত্রীর কাছে আকুতি, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

Share
Share

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে হিরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত জাবেদ শেখের ছেলে। তিনি গোয়ালন্দ পৌর যুবলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল।

এ ঘটনায় অভিযুক্ত কামরুল ফকির (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

শরিফুলের স্ত্রী শামসুন্নাহার মুক্তা বলেন, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি শরিফুলকে বুকে ছুরিকাঘাত অবস্থায় দেখতে পান। তখন শরিফুল ছুরিটি বের করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে কামরুলের কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন শরিফুল। কয়েক কিস্তিতে কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে শরিফুল বাড়ি থেকে বের হলে তাঁর পথ রোধ করেন কামরুল।

শরিফুলের চাচা ও স্থানীয় শিক্ষক রবিন নুরতাজ বলেন, বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কামরুল তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে শরিফুলের বুকে আঘাত করেন। পরে তিনি পালিয়ে যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড় থেকে কুমড়াকান্দি রেলব্রিজ পর্যন্ত এলাকায় মাদকের কারবার চলে। তাঁদের দাবি, শরিফুল ও আটক কামরুল দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলেও তাঁরা অভিযোগ করেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মাদকের টাকা নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে আগুন লাগে। এ সময়...

ভাইরাল স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে...

Related Articles

ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে...

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের

ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে...

নামাজ শেষে লটারির ফল মেলালেন, মিলল প্রথম পুরস্কারের নম্বর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের...

‘বেশি উইড়েন না’ চিঠি দিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, সঙ্গে গুলি-কাফনের কাপড়

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ...