Home জাতীয় অপরাধ পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ মারা যাওয়ার দাবি
অপরাধআঞ্চলিক

পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ মারা যাওয়ার দাবি

Share
Share

মো: গোলাম কিবরিয়া রাজশাহী


রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে বলে দাবি করেছেন মৎস্যচাষি রোকনুজ্জামান (লাল্টু)। তাঁর দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ঘটনাটি উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো গ্রামে। ভুক্তভোগীর অভিযোগ, বুধবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে প্রায় ৬ বিঘা আয়তনের পুকুরটিতে বিষ প্রয়োগ করে।

মৎস্যচাষি রোকনুজ্জামান বলেন, ভোরে খবর পেয়ে পুকুরে গিয়ে দেখেন, বিপুল পরিমাণ মাছ পানিতে ভেসে উঠেছে। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল।

তিনি বলেন, ‘বিষ প্রয়োগে প্রায় ৫ থেকে ৬ হাজার কেজি মাছ মারা গেছে। পুকুর ইজারা ও মাছের মূল্য মিলিয়ে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেন...

Related Articles

ককটেল বিস্ফোরণে ৫–১০ হাজার টাকা, ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপে নির্দেশনা: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র...

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে...

টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি কারেন্টজালসহ গ্রেপ্তার ১

  মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৩০০ কেজি অবৈধ কারেন্টজালসহ মো. জামিল (৩০) নামের এক...

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির...

;