Home জাতীয় জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে অন্তর্বর্তী সরকার: ইশরাক হোসেন

Share
Share

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় কবর পাকা করার জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি দাবি করেন, জুলাই শহীদদের সম্মান জানাতে গঠিত তহবিলের অনিয়মসহ অন্তর্বর্তী সরকারের এমন অনেক তথ্য তাদের কাছে রয়েছে, যা প্রকাশ পেলে সংশ্লিষ্টরা মুখ লুকানোর জায়গা পাবেন না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করেইজুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরগঠন করেনি, যার ফলে বর্তমান বিএনপি সরকারকে এসে নতুন করে এই অধিদপ্তর গঠনসহ সার্বিক কাজ পরিচালনায় নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া রাজনৈতিক পরিচয় বা ভিন্ন মতের কারণে অনেক প্রকৃত জুলাই যোদ্ধাকে পূর্ববর্তী সরকার গেজেটভুক্ত করেনি উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার তাদের নতুন করে তালিকাভুক্ত গেজেট প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে।

বক্তব্যে শহীদদের স্মৃতির প্রতি অবহেলার চিত্র তুলে ধরে ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের কবর পাকা করতে প্রতিটির জন্য অন্তর্বর্তী সরকার দুই লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল। কিন্তু সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, অনেক স্থানে কবরের কোনো চিহ্নই রাখা হয়নি এবং সেই বরাদ্দের টাকা আত্মসাৎ করা হয়েছে।

রাজনীতি জাতীয় অনুষ্ঠানের শৃঙ্খলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একমাত্র বিএনপির ইতিহাসের সাথেই গণহত্যা বা দেশবিরোধী অবস্থানের কোনো সম্পৃক্ততা নেই। বিরোধী রাজনৈতিক দলগুলোর অতীত ইতিহাস কলঙ্কিত বলেই তারা তা মুছে ফেলার চেষ্টা চালায়। এছাড়া গতকালের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচালের লক্ষ্যে একজন সংসদ সদস্যের নেতৃত্বে গোলযোগ সৃষ্টির চেষ্টা চালানো হয়েছিল উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। প্রথিতযশা দেশিবিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে ধরনের উসকানিমূলক আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে তিনি মন্তব্য করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এসএসসির ফল প্রকাশের পদ্ধতি নিয়ে আজ আন্তশিক্ষা বোর্ডের সভা

  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পদ্ধতি চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সভায় বসছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভা শেষে...

শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য আয়োজনের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: ভারত

  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওই...

Related Articles

ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

  আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।...

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

  সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী...

পপুলার ডায়াগনস্টিকে অভিযান: সরকারি চিকিৎসকের লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ

  রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সরকারি...

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়াল, থামছে না ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৩...