Home জাতীয় শেখ হাসিনা দেশে ফিরলে তার সাথে কি ঘটবে, জানালেন সোহেল তাজ
জাতীয়রাজনীতিসাম্প্রতিক

শেখ হাসিনা দেশে ফিরলে তার সাথে কি ঘটবে, জানালেন সোহেল তাজ

Share
Share

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার যে বক্তব্য বা গুঞ্জন শোনা যাচ্ছে, তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানান, শেখ হাসিনা যদি দেশে ফেরেনও, তবে তাঁর জায়গা ক্ষমতা নয়, বরং কারাগারে হবে।

নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একজন নেত্রী কীভাবে তাঁর অতীত কৃতকর্ম বেমালুম ভুলে আবার দেশে ফেরার কথা ভাবেন, তা বোধগম্য নয়। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে সংগঠিত গণহত্যা, গুম, খুন, সীমাহীন দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস করা এবং দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচারের মতো ঘটনাগুলোকে অস্বীকার করে তিনি দল ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

পোস্টে আরও বলা হয়, নিজের ভুল স্বীকার, অনুশোচনা বা আত্মসমালোচনা না করে উল্টো ষড়যন্ত্রের কাল্পনিক তত্ত্ব হাজির করছেন সাবেক প্রধানমন্ত্রী। তাঁর এমন মনভাব ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি পুরো দেশকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।

বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ইতিহাসের পাতায় শেখ হাসিনার মতো জনরোষের মুখে ক্ষমতাচ্যুত স্বৈরাচারীদের পুনরায় ফিরে আসার বা ক্ষমতা দখল করার উদাহরণ অত্যন্ত বিরল। পৃথিবীর ইতিহাসে দু-একজন রাষ্ট্রপ্রধান সামরিক অভ্যুত্থানের পর আবার ক্ষমতায় ফিরে আসতে পারলেও, স্ফীত জনরোষ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অপসারিত কোনো শাসক এভাবে ফিরতে পারেননি। ফলে শেখ হাসিনার ফিরে আসার অবাস্তব স্বপ্ন কোনোদিন পূরণ হবে না; দেশে পা রাখলে আইনানুযায়ী তাঁকে জেলের মুখোমুখিই হতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

  সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। নারী দলের সাবেক...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর অস্বস্তিতে পড়েছেন ইসরায়েলের ডানপন্থি রাজনীতিকেরা। ওয়াশিংটনে নিজেদের সবচেয়ে ঘনিষ্ঠ...

Related Articles

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা...

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের...

এবার শ্যামলীতে চলন্ত বাসে আগুন, ২৪ ঘণ্টায় দেশজুড়ে ২২ যানবাহনে নাশকতা

রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

;