Home জাতীয় দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত প্রায় ২০০
জাতীয়

দুই দিনে তিন বিশ্ববিদ্যালয়সহ ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত প্রায় ২০০

Share
Share

ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, আবাসিক হলের আধিপত্য, কর্মসূচিতে বাধা প্রদান এবং বহিরাগতদের প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে গত দুই দিনে দেশের অন্তত ১৩টি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত থেকে বুধবার (৫ আগস্ট) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘটা এসব হামলায় শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, জকসু নেতাসহ অন্তত ২০০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে একাধিক ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সবচেয়ে বড় সংঘাতের কেন্দ্রবিন্দু ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। সেখানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জকসু ভিপি, জিএস, শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৭০ জন আহত হন। এমনকি জবি মেডিকেল সেন্টার ও পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসাধীনদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

একই সময়ে ঢাকা কলেজে পোস্টার লাগানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে আহত হন অন্তত ২৭ জন। এ ছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এবং নারায়ণগঞ্জের তোলারাম কলেজেও সংঘাত ছড়িয়ে পড়ে।

হামলার এসব ঘটনায় দেশীয় অস্ত্র, রড, লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহারের চিত্র দেখা গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির র্যালিকে কেন্দ্র করে শাখা ছাত্রশিবির সভাপতি গুরুতর আহত হন, অন্যদিকে তিতুমীর কলেজে ছাত্রশক্তির শীর্ষ নেতাদের ওপর হামলার খবর পাওয়া গেছে। নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়। বেশ কয়েকটি ক্যাম্পাসে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত কঠোর প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি।সহিংসতার বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “জামায়াত ও শিবিরকে মোকাবিলা করার জন্য

একা ছাত্রদলই যথেষ্ট। দেশীয় অস্ত্র ও মববাজি করে সন্ত্রাসী রাজনীতি করতে চাইলে শিবিরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।” অপরদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করে জানান, “ক্যাম্পাসে পুনরায় হল দখল ও গেস্টরুম সংস্কৃতি ফেরাতে বহিরাগত সন্ত্রাসী এনে হামলা চালানো হচ্ছে। সরকার ব্যর্থ হলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এদের প্রতিহত করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়েছে। ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল।...

Related Articles

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির...

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার...

;