Home জাতীয় ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন
জাতীয়সাম্প্রতিক

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

Share
Share

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন বলে জানা গেছে। দিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’-র উদ্যোগে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।

প্রকাশিত খবরে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকে দীর্ঘ প্রায় দুই বছর তিনি সে দেশেই অবস্থান করছেন। দিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, স্বদেশে প্রত্যাবর্তনের পরিকল্পনা এবং নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন। একই মঞ্চে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য দেবেন বলে কথা রয়েছে।

শেখ হাসিনা এর আগেও একাধিকবার দেশে ফেরার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার, কারাবরণ বা জীবননাশের মতো চরম ঝুঁকি রয়েছে জেনেও জনগণের টানে তিনি ফিরতে চান।

অন্যদিকে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান সম্প্রতি জানিয়েছেন যে, তিনি দেশে পা রাখলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদালত চত্বরে পৌঁছানোর আগেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে রায় কার্যকর করা হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে চাঞ্চল্যকর ও...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় থমথমে পরিস্থিতির মধ্যে নতুন ও চাঞ্চল্যকর...

Related Articles

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থসংকট, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তিন চিঠিতেও সাড়া মেলেনি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। বকেয়া...

নিশ্চায়নের পরও যে কারণে বাতিল হতে পারে একাদশে ভর্তি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নিশ্চায়ন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে...

মোংলা থেকে ৭২০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

  বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক...

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ শুরু

  নওগাঁয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও...

;