ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা শেষে আসামি মো. মামুনকে হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, হাজিরা শেষে কারাবন্দী আসামি মামুনকে হাজতখানায় নেওয়ার সময় তাঁর স্বজনেরা খাবার দেওয়ার অনুরোধ করেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য প্রথমে রাজি না হলেও মানবিক বিবেচনায় পাউরুটিটি নেওয়ার অনুমতি দেন।
তিনি জানান, প্রাথমিক তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবল মো. শাহেদ পাউরুটিটি আবার পরীক্ষা করেন। একপর্যায়ে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখে সন্দেহ হলে সেটি কেটে ভেতরে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি বেলা ৩টার পর ঘটে।
ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, খাবারটি কে দিয়েছিলেন, তা শনাক্ত করতে আদালত প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। প্রয়োজনে আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মামুন কোন মামলায় কারাবন্দী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি...
ByDesk ReportAugust 2, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির কুমিরকে ছাগল শিকার করতে দেখা গেছে। এ দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দা...
ByDesk ReportAugust 2, 2026নির্ধারিত অফিস সময় পেরিয়ে গভীর রাতে আলো জ্বলছে সরকারি দপ্তরে, ভেতর থেকে...
ByDesk ReportAugust 4, 2026পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র...
ByDesk ReportAugust 4, 2026২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। কোমলমতি শিক্ষার্থীদের...
ByDesk ReportAugust 3, 2026রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত...
ByDesk ReportAugust 3, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment