যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা।
রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার এজাহারে তরিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি পেশায় দিনমজুর। তাঁর ছেলে আজিম উদ্দিন কোনো কাজ করেন না। কিছুদিন ধরে তিনি সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোনে সময় কাটাতেন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন।
এজাহারে আরও বলা হয়, অনলাইন জুয়ার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করতেন। অভাবের সংসারে সেই টাকা দিতে না পারলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই বিকেলে আবারও টাকা দাবি করলে তরিকুল ইসলাম অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজিম ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁর মা বিউটি বেগমকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা পাঁচ হাজার টাকা জোর করে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন তরিকুল ইসলাম।
অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...
ByDesk ReportOctober 25, 2026সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টিনের...
ByDesk ReportOctober 25, 2026নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...
ByDesk ReportOctober 28, 2026রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...
ByDesk ReportOctober 28, 2026দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে...
ByDesk ReportOctober 28, 2026ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...
ByDesk ReportOctober 28, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment