মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত একটি লেগুনা স্কুলে প্রবেশ করছিল। এ সময় গাড়িটির দিকে দৌড়ে গেলে আমির হামজা গাড়ির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ বলেন, স্কুল ফিডিংয়ের গাড়ি এলেই অনেক শিক্ষার্থী আনন্দে গাড়ির দিকে ছুটে যায়। রোববারও গাড়িটি পেছন দিক দিয়ে স্কুলে প্রবেশের সময় কয়েকজন শিক্ষার্থী গেটের দিকে দৌড়ে যায়। এ সময় আমির হামজা গেটের গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চাকার নিচে পড়ে যায়।
ঘটনার পর স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) আবুল আমিন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...
ByDesk ReportNovember 27, 2026দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...
ByDesk ReportNovember 27, 2026রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...
ByDesk ReportNovember 28, 2026রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...
ByDesk ReportNovember 28, 2026বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...
ByDesk ReportNovember 28, 2026ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...
ByDesk ReportNovember 28, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment