Home জাতীয় স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে
জাতীয়

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

Share
Share

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির হামজা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের ভাষ্য, স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী শ্যালো ইঞ্জিনচালিত একটি লেগুনা স্কুলে প্রবেশ করছিল। এ সময় গাড়িটির দিকে দৌড়ে গেলে আমির হামজা গাড়ির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ বলেন, স্কুল ফিডিংয়ের গাড়ি এলেই অনেক শিক্ষার্থী আনন্দে গাড়ির দিকে ছুটে যায়। রোববারও গাড়িটি পেছন দিক দিয়ে স্কুলে প্রবেশের সময় কয়েকজন শিক্ষার্থী গেটের দিকে দৌড়ে যায়। এ সময় আমির হামজা গেটের গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চাকার নিচে পড়ে যায়।

ঘটনার পর স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (পিডি) আবুল আমিন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;