Home আন্তর্জাতিক গাছে ঝুলে বেঁচে গেলেন বাবা: তীব্র স্রোতে তলিয়ে গেলেন মা ও দুই শিশু সন্তান
আন্তর্জাতিক

গাছে ঝুলে বেঁচে গেলেন বাবা: তীব্র স্রোতে তলিয়ে গেলেন মা ও দুই শিশু সন্তান

Share
Share

ভারী বৃষ্টির প্রভাবে নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র স্রোতে গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই কন্যাসন্তানসহ প্রাণ হারিয়েছেন মা। তবে গাড়িটি ভেসে যাওয়ার মুহূর্তে কৌশলে একটি গাছের ডাল আঁকড়ে ধরে রক্ষা পেয়েছেন পরিবারের গৃহকর্তা। শুক্রবার (৩১ জুলাই) দিনভর তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিবারটি ব্যক্তিগত একটি গাড়িতে করে মহারাষ্ট্রের আহিলইয়ানগর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই এলাকায় কয়েকদিন ধরে চলা অতিবৃষ্টির কারণে স্থানীয় ‘কুপ্তি নদী’ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর ওপর অবস্থিত নিচু সেতুটি সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে যায়।

সেতু অতিক্রম করার সময় গাড়ির চালক পানির গভীরতা এবং স্রোতের তীব্রতা সঠিকভাবে অনুধাবন করতে পারেননি। এর ফলে তিনি ধেয়ে আসা স্রোতের মধ্যেই ঝুঁকি নিয়ে গাড়িটি সেতুর ওপর তুলে দেন। মুহূর্তের মধ্যেই পানির বিকট তোড়ে গাড়িটি সেতু থেকে ছিটকে গিয়ে নদীর বুক গভীরে ভেসে যায়।

গাড়িটি যখন পানির তোড়ে তলিয়ে যাচ্ছিল, তখন অভিনাশ খান্দারে নামের ওই ব্যক্তি কালবিলম্ব না করে গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে নদীর তীরের একটি গাছের শক্ত ডাল আঁকড়ে ধরতে সক্ষম হন। তবে তীব্র স্রোতের কাছে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী ও দুই অবুঝ শিশু। নিজের চোখের সামনেই স্ত্রী ও সন্তানদের গাড়িসহ ভেসে যেতে দেখেও গাছে ঝুলন্ত অবস্থায় কেবল আর্তনাদ করা ছাড়া তার আর কিছুই করার ছিল না।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সারারাত এবং শুক্রবার সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে নদী থেকে ভেসে যাওয়া ওই পরিবারের সদস্য স্ত্রী ও দুই কন্যাসন্তানের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই মর্মান্তিক ট্র্যাজেডিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

;