Home আন্তর্জাতিক ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান
আন্তর্জাতিকসাম্প্রতিক

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

Share
Share

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার হয়ে মাত্র ১১ বছর বয়সী এক নাবালিকা কন্যাসন্তানের জন্ম দিয়েছে। বুধবার দেশটির হরিয়ানা রাজ্যের যমুনানগর জেলা সিভিল হাসপাতালে শিশুটি এক কন্যাসন্তান প্রসব করে। সিভিল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, কোনো জটিল অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) নবজাতকের জন্ম হয়েছে। বর্তমানে শিশু মা ও নবজাতক উভয়েই আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। স্কুলে থাকাকালীন হঠাৎ মারাত্মক পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান যে শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ছছরৌলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশি তদন্তে এক ভয়াবহ তথ্য বেরিয়ে আসে।

তদন্তে জানা যায়, স্থানীয় একটি ওষুধ কোম্পানির এক গাড়ি চালক ২০২২ সালের নভেম্বর মাস থেকে ফুঁসলিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে নাবালিকাকে বারবার নির্যাতন করে আসছিল। প্রাণভয়ে টানা প্রায় তিন বছর এই নারকীয় নির্যাতনের কথা কাউকেই বলতে পারেনি নিষ্পাপ শিশুটি। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তকে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা সংক্রান্ত কঠোর ‘পকসো’ (POCSO) আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

যমুনানগর হাসপাতালের চিফ মেডিকেল অফিসার জানান, মা ও সন্তান উভয়েই বর্তমানে স্থিতিশীল রয়েছে। নির্যাতিতা শিশুর পরিবার নবজাতকটিকে লালন-পালন করতে অপরাগতা প্রকাশ করায় আইনি প্রক্রিয়ায় শিশুটিকে ‘শিশু কল্যাণ কমিটি’র কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশবিকতার শিকার হয়ে যেখানে একটি শিশুর নিজেরই লালন-পালন ও চিকিৎসার প্রয়োজন, সেখানে এই অবুঝ বয়সে মা হওয়ার ঘটনা সমগ্র ভারতে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের চ্যাপ্টার চিরতরে বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নেইমার জুনিয়র। ২০২৬...

হবিগঞ্জে যেতে পথে পথে বাধার অভিযোগ এনসিপির, নিরাপত্তার কারণ দেখাচ্ছে পুলিশ

মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে...

Related Articles

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...

এএফপিকে সাক্ষাৎকার: প্রাণনাশের ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান শেখ হাসিনা

গ্রেপ্তার, কারাদণ্ড কিংবা প্রাণনাশের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে...

ন্যাটোর শক্তি পরীক্ষায় পোল্যান্ডে রাশিয়ার উসকানিমূলক হামলা?

ইউক্রেনজুড়ে বুধবার রাতভর রাশিয়ার চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে কেঁপে উঠেছে প্রতিবেশী...