Home জাতীয় অপরাধ যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

Share
Share

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ তার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের পলাতক জীবনের পর অবশেষে বুধবার যশোরের ধুমধুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল।

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডেভিড ইমন এবং তার সহযোগী রায়হানসহ সন্ত্রাসী বাহিনীর অন্য সদস্যদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছিল। সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে ডেভিড ইমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, নোয়াখালীতে আরেক সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারেও অভিযান চালানো হলেও সে অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকেও দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত রোববার রাতে নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী মো. আসিফ ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন বিদেশে অবস্থানরত আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি গুরুতর মামলা রয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক কয়েকটি বড় ধরনের চাঁদাবাজি ও হুমকি-ধমকির ঘটনার পেছনে তার সম্পৃক্ততা সামনে আসার পর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে সচেষ্ট ছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়ে সার্বিক ও বিস্তারিত তথ্য প্রকাশ করবে জেলা পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা জব্দ

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম শুকনো গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন...

ডেঙ্গু মোকাবিলায় ৩ মাসব্যাপী অভিযান শুরু, মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এবং ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এই দুই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মুন্সীগঞ্জেও...

Related Articles

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির মৃত্যুদণ্ড

  হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর হাত-পা বেঁধে...

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নির্মম হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট...