Home আঞ্চলিক লক্ষ্মীপুরে মাটি খননের সময় ৩টি রকেট বোমা সদৃশ বস্তু উদ্ধার: এলাকা জুড়ে আতঙ্ক
আঞ্চলিকজাতীয়

লক্ষ্মীপুরে মাটি খননের সময় ৩টি রকেট বোমা সদৃশ বস্তু উদ্ধার: এলাকা জুড়ে আতঙ্ক

Share
Share

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার পাইপলাইনের জন্য মাটি খনন করার সময় তিনটি রকেট বোমা সদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। খবরটি জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজের পেছনে সমবায় টিএনটি রোড এলাকা থেকে উদ্ধার করা হয় এই বস্তুগুলো।

স্থানীয় সূত্র জানায়, পৌরসভার পানির সরবরাহ লাইনের কাজের জন্য শ্রমিকরা মাটি খনন করছিলেন। মাটির প্রায় ৩ থেকে ৪ ফুট গভীরে গিয়ে তারা তিনটি ভারী ও সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর বিশেষ আকৃতি দেখে রকেট বোমার সন্দেহ হলে শ্রমিকরা তৎক্ষণাৎ মাটি কাটার কাজ বন্ধ করে দেন। পরে রটে যাওয়া খবর শুনে সেখানে হাজারও উৎসুক মানুষ ভিড় জমান।

খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে উদ্ধারকৃত ধাতব বস্তুগুলোর চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলোকে রকেট সদৃশ বোমা বলেই মনে হচ্ছে। তবে এগুলো সত্যি কোনো সক্রিয় বোমা বা রকেট কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা সম্পন্ন করার পর বস্তুগুলোর আসল পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা...

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

;