Home আন্তর্জাতিক জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম

Share
Share

 

জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন ও ভৌগোলিক বিস্তার সম্পর্কে গবেষণায় নতুন তথ্য যোগ করবে।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত হওয়া প্রজাতিটির বৈজ্ঞানিক নাম ‘মুসাঙ্গো মাতুসাডোনেনসিস’ (Musankwa matsasadonensis)। ২০১৮ সালে উত্তর জিম্বাবুয়ের কারিবা হ্রদের তীরবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া একটি কঙ্কালের ভিত্তিতে সম্প্রতি এটিকে নতুন প্রজাতি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি জিম্বাবুয়েতে আবিষ্কৃত পঞ্চম ডাইনোসর প্রজাতি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ডাইনোসরটি ট্রায়াসিক যুগে, অর্থাৎ প্রায় ২১ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এর দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে চার মিটার এবং ওজন ছিল প্রায় ২২২ কেজি। সে সময়ের বৃহদাকার ডাইনোসরগুলোর তুলনায় এটি আকারে কিছুটা ছোট ছিল।

জিম্বাবুয়ের স্থানীয় শোনা ভাষায় ‘মুসাঙ্গো’ শব্দের অর্থ ‘ঝোপঝাড়ে বসবাসকারী’। সেই অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই ডাইনোসরটির নামকরণ করা হয়েছে।

জার্নাল অব সিস্টেম্যাটিক প্যালিওন্টোলজি–তে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি জিম্বাবুয়েতে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সুসংরক্ষিত ডাইনোসরের কঙ্কালগুলোর একটি। এতে মেরুদণ্ড, পাঁজর এবং হাত-পায়ের অধিকাংশ হাড় অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

গবেষকদের ধারণা, মৃত্যুর সময় ডাইনোসরটির বয়স ছিল প্রায় আট বছর। প্রাণীটি তৃণভোজী অথবা সর্বভুক ছিল এবং নদী বা জলাশয়ের আশপাশের ঝোপঝাড়ের উদ্ভিদ খেয়ে জীবনধারণ করত।

গবেষকদের মতে, এই আবিষ্কার থেকে ধারণা পাওয়া যায়, প্রাচীন দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে উঠেছিল, যেখানে বৈচিত্র্যময় ডাইনোসর প্রজাতির বসবাস ছিল। এর আগে ২০২২ সালে জিম্বাবুয়েতে আফ্রিকার সবচেয়ে প্রাচীন ডাইনোসরের জীবাশ্মও আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে চার বস্তা হরিণ শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১৪ জেলেকে...

Related Articles

দক্ষিণ গাজায় ইসরায়েলি বিমান হামলা : ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় প্রাণহানির ঘটনা ঘটে...

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...