Home জাতীয় পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা, ১৪৪ ধারার মধ্যে উত্তেজনা
জাতীয়রাজনীতি

পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা, ১৪৪ ধারার মধ্যে উত্তেজনা

Share
Share

 

হবিগঞ্জে মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হলেও পথে একাধিক স্থানে বাধার মুখে পড়েন।

বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশি বাধার কারণে এনসিপির নেতারা হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় সেখানে মুষলধারে বৃষ্টি হলেও তাঁরা সড়কেই অবস্থান করেন।

এনসিপির নেতাদের ভাষ্য, বিকেল চারটার কিছু আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে বিকেল ৫টা পর্যন্ত তিন জায়গায় বাধার মুখে পড়েছি। প্রথমে পুলিশ দিয়ে, পরে সড়কে ট্রাক দাঁড় করিয়ে চাকা পাংচার করে এবং সর্বশেষ ট্রাক্টর রেখে আমাদের আটকে দেওয়া হয়েছে।’

তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, তাঁরা চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের পথে রয়েছেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘তাঁদের নিরাপত্তার কথা বিবেচনা করেই গাড়িবহর আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে শ্রীমঙ্গল অতিক্রম করে গেছেন।’

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারি থাকায় বিকেল সাড়ে চারটায় হবিগঞ্জ সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল এনসিপি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, দলটির নেতারা তখনো সেখানে পৌঁছাতে পারেননি।

এনসিপির বহরে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি মোতায়েন রয়েছে এবং দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে চার বস্তা হরিণ শিকারের ফাঁদ ও ট্রলার জব্দ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১৪ জেলেকে...

Related Articles

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ শিক্ষিকা অর্পিতার করুণ মৃত্যু

বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গর্ভের সন্তানসহ অর্পিতা দাশ (২৬) নামের...

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...