Home সাম্প্রতিক ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে
সাম্প্রতিক

ইভার প্রেমে চীন থেকে বরিশালে যুবক, মুসলিম হয়ে করলেন বিয়ে

Share
Share

মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে। তবে দুই দেশের স্বার্থের কথা বিবেচনা করে এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন বলে মনে করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও জোরদার করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তাকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে ভারতের দাবিটি তারা বুঝতে পারছেন। তবে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব বিবেচনায় রাখতে হবে।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে অভিযুক্ত জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।

ভারত আনুষ্ঠানিকভাবে জাকির নায়েকের প্রত্যর্পণ দাবি করে আসছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে এ বিষয়ে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতেও ইন্টারপোল অস্বীকৃতি জানিয়েছিল।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর তখন আর দশটা দিনের মতোই ব্যস্ত। অফিসগামী মানুষের ভিড়, স্কুলে যাওয়ার...

ডিম-মুরগির দাম বাড়তি, মাছেও স্বস্তি নেই রাজধানীর বাজারে

  রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ডিম ও মুরগির দাম এখনো বাড়তি। এক মাসেরও বেশি সময় ধরে ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৫০ টাকায়...

Related Articles

বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটির দেশ মিয়ানমার, দ্বিতীয় বাংলাদেশ

বিশ্বের দেশগুলোর মধ্যে সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি...

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে...

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে...