Home আন্তর্জাতিক শিক্ষামন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ পার্টি
আন্তর্জাতিক

শিক্ষামন্ত্রী পদত্যাগ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ পার্টি

Share
Share

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে আন্দোলন চলছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপ বলেন, সরকার চাইলে জন্তর মন্তর বা অন্য কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে পারে। তবে মন্ত্রীদের বাসভবনে আলোচনায় তারা রাজি নন। অতীতে আলোচনার নামে সময়ক্ষেপণের অভিজ্ঞতা থাকায় সেই পরিস্থিতির পুনরাবৃত্তি চান না বলেও জানান তিনি।

অভিজিৎ দীপ অভিযোগ করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। তাই তাঁর পদত্যাগই আন্দোলনের প্রধান ও একমাত্র দাবি। তিনি বলেন, দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, বেঙ্গালুরুসহ দেশের বিভিন্ন শহরেও একই দাবিতে বিক্ষোভ চলছে।

গত ৬ জুন আন্দোলন শুরু হয়। পরে গত ২৮ জুন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। এরপর আন্দোলন আরও গতি পায়।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের এক তরুণীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আইভী শরীয়তপুরের কাতার...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...