Home বিনোদন বিশ্বকাপ ফাইনালে হারের পর অবসরের ইঙ্গিত মার্তিনেজের
বিনোদন

বিশ্বকাপ ফাইনালে হারের পর অবসরের ইঙ্গিত মার্তিনেজের

Share
Share

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তিনি বলেছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন নাকি সরে দাঁড়ানোর সময় এসেছে, তা নিয়ে এখন ভাবছেন।

বিশ্বকাপ ফাইনালে হারের পর ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে মার্তিনেজ লেখেন, ‘স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও জিতব। ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে এনে আরও একবার ইতিহাস গড়ব।’

এরপরই জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি লেখেন, ‘এই যন্ত্রণা ব্যাখ্যা করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবতে হবে। সামনে কীভাবে এগোব এবং সরে দাঁড়ানোর সময় হয়েছে কি না, সেটিও দেখতে হবে।’

দেশ ও সতীর্থদের প্রতি নিজের দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তবে এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি মার্তিনেজ। তাঁর বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, আবেগ কিছুটা প্রশমিত হওয়ার পরই আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

৩৩ বছর বয়সী মার্তিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে দলের আটটি ম্যাচের সবগুলোতেই পুরো সময় মাঠে ছিলেন তিনি। টুর্নামেন্টে দুটি ক্লিন শিটের পাশাপাশি হজম করেছেন আট গোল।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিনেজ। ওই আসরে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার জেতেন। এছাড়া ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বের সেরা গোলরক্ষককে দেওয়া ‘ইয়াশিন ট্রফি’ও জিতেছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

‘তিন নম্বর জন ডান’: ভক্তদের চমকে দিয়ে নতুন অতিথির ছবি প্রকাশ পরীমণির

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও খবরের শিরোনামে এসেছেন এক রহস্যময়...

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম...

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে?

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে? উত্তরটি হয়তো অনেককেই চমকে দেবে। তিনি...