Home জাতীয় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমানভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা
জাতীয়

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমানভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা

Share
Share

মো: ইয়াছিন সরকার কুমিল্লা


২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২–এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

তিনি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

ধর্মমন্ত্রী আরও বলেন, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। এ ছাড়া ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...

;