Home বিনোদন গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর
বিনোদন

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

Share
Share

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় পড়ে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, চোটটি গুরুতর নয়। ফলে সেমিফাইনালের আগে স্বস্তি ফিরেছে ফরাসি শিবিরে।

শুক্রবার (১০ জুলাই) বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। পরে উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।

তবে ম্যাচের ৭৭তম মিনিটে মরক্কোর একটি আক্রমণ প্রতিহত করার পর হঠাৎ বেঞ্চের দিকে ইশারা করে মাঠে বসে পড়েন এমবাপ্পে। এরপর দলের চিকিৎসকেরা মাঠে এসে তার ডান পায়ের গোড়ালি পরীক্ষা করেন। তীব্র ব্যথায় কাতরাতে না দেখা গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এমবাপ্পে। বেঞ্চে ফিরে সতীর্থদের সঙ্গে হাই-ফাইভ করেন। পরে টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, তার ডান গোড়ালিতে বরফের সেঁক দেওয়া হচ্ছে।

তবে ম্যাচ শেষে স্বস্তির চিত্রই দেখা যায়। এমবাপ্পে হাসিমুখে মাঠে ফিরে সতীর্থদের সঙ্গে জয় উদ্‌যাপনে অংশ নেন এবং সমর্থকদের অভিবাদনের জবাব দেন।

ম্যাচ শেষে ফিফার মিক্সড জোনে এমবাপ্পে বলেন, ‘আমার গোড়ালিতে সামান্য চোট লেগেছে, তবে আমি পুরোপুরি ঠিক আছি। ম্যাচের বাকি সময়টুকু খেলতে মাতেতা বেশি ফিট ছিল। তাই কোচ তাকে নামিয়েছেন। এর বেশি কিছু নয়।’

এর আগে কোচ দিদিয়ের দেশমও টুর্নামেন্টের কয়েকটি ম্যাচে এমবাপ্পেকে সতর্কতার সঙ্গে ব্যবহার করেছেন। ইরাক, নরওয়ে ও সুইডেনের বিপক্ষে তাকে পুরো সময় খেলানো হয়নি। তবে সেনেগাল ও প্যারাগুয়ের বিপক্ষে তিনি পূর্ণ ৯০ মিনিট মাঠে ছিলেন।

আগামী ১৪ জুলাই ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। তার আগেই এমবাপ্পে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে মরক্কোর বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আটে উন্নীত করেছেন এমবাপ্পে। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি লিওনেল মেসির সমান আট গোল করলেও, সাধারণ সময়ে করা গোলসংখ্যা ও অন্যান্য পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন ফরাসি এই তারকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাগরে চীনের নতুন সামরিক স্থাপনা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পারাসেল দ্বীপপুঞ্জের একটি ছোট দ্বীপে চীনের নতুন সামরিক স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে নিরাপত্তা বিশেষজ্ঞরা...

অভিবাসী ভিসার সাক্ষাৎকারে বিশ্বজুড়ে বিরতি দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের সময়সূচিতে সাময়িক বিরতি দিয়েছে। দেশটির চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া...

Related Articles

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায়...