Home আন্তর্জাতিক ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা, বেড়েছে তেলের দাম
আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা, বেড়েছে তেলের দাম

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৪৩ ডলারে পৌঁছায়।

জ্বালানি বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

ট্রাম্পের মন্তব্যের প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারেও। ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে সূচক কমেছে।

বুধবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ এবং ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১ শতাংশ কমেছে।

ইউরোপের বাজারেও ছিল একই চিত্র। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ৬৬ শতাংশ, স্টক্স ইউরোপ ৬০০ সূচক ১ দশমিক ৬১ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক ২ দশমিক ৩ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২ দশমিক ১৮ শতাংশ কমে দিনের লেনদেন শেষ করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে। এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি বৈশ্বিক পুঁজিবাজারেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিজ ঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের ফাঁসানোর অভিযোগ, তদন্তে পুলিশ

মো. সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পাড়াপরমানন্দ গ্রামের ফকিরবাড়ী এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে আগুন দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করার...

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সম্মানী বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, শিক্ষকদের আর্থিক অবস্থার...

Related Articles

তেল বিক্রি বেড়ে মাসিক বাজেটে উদ্বৃত্ত দেখল রাশিয়া

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেল বিক্রি বেড়ে...

ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনার তথ্য যুক্তরাষ্ট্রকে দিল ইসরায়েল: সিএনএন

ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি নতুন পরিকল্পনা...

টেইলর সুইফটের চেয়েও নিজেকে জনপ্রিয় দাবি ট্রাম্পের: বললেন, ‘টিকটকে আমিই এক নম্বর’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর স্বভাবসুলভ ও চমকপ্রদ মন্তব্যের কারণে...

তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

মাঠের ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যখন উদযাপনে মত্ত আর্জেন্টিনা, ঠিক তখনই...