Home বিনোদন ফ্রান্স–মরক্কো ম্যাচে পাঁচ আর্জেন্টাইন ম্যাচ কর্মকর্তা, বিতর্কে ফিফা
বিনোদন

ফ্রান্স–মরক্কো ম্যাচে পাঁচ আর্জেন্টাইন ম্যাচ কর্মকর্তা, বিতর্কে ফিফা

Share
Share

আর্জেন্টিনা–মিসর ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে পড়েছে ফিফা। ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে একই দেশের পাঁচজন ম্যাচ কর্মকর্তা নিয়োগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচে অন-ফিল্ড ও অফ-ফিল্ড মিলিয়ে পাঁচজন ম্যাচ কর্মকর্তাই একই দেশের। ফ্রান্স–মরক্কো ম্যাচের জন্য নিয়োগ পাওয়া পাঁচজনই আর্জেন্টিনার। আর্জেন্টিনা–মিসর ম্যাচ চলাকালেই ফিফা এই ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করে।

এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের দাবি, ফ্রান্স সাম্প্রতিক দুটি বিশ্বকাপে নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ায় এ নিয়োগ বিতর্কের জন্ম দিয়েছে।

২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ৪–৩ গোলে আর্জেন্টিনাকে হারায়। তবে ২০২২ বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩–৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জয়ী হয়।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টও ফিফার এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ব্যবহারকারী এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এসব মন্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ফ্রান্স–মরক্কো ম্যাচের মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। ২০২২ বিশ্বকাপে ফ্রান্স–মরক্কো সেমিফাইনালও পরিচালনা করেছিলেন তিনি।

তাঁর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদ। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো। পাঁচজনই আর্জেন্টিনার।

বিষয়টি নিয়ে ফ্রান্সের ডিফেন্ডার দায়ো উপামেকানো বলেন, ‘রেফারি কে হবেন, সেটি নিয়ে আমরা ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মরক্কোর বিপক্ষে ম্যাচে। আমরা শুধু জিততে চাই, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে...

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

;