Home জাতীয় দুর্ঘটনা চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
দুর্ঘটনা

চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

Share
Share

রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে মার্কেটটির তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা এতে হতাহতের কোনো তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরিয়ার ইদলিবে বিমানঘাঁটিতে আট দফা হামলা, রানওয়ে ক্ষতিগ্রস্ত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা হয়েছে। এতে বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে...

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবির শিক্ষক বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায়...

Related Articles

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় ও সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের...

কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ প্রাণ হারালেন বাংলাদেশি সাংবাদিক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চার বাংলাদেশি...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...

সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন...