Home জাতীয় সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ
জাতীয়

সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ

Share
Share

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। এ ছাড়া দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণ ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

মৌসুমি বৃষ্টিপাতের কারণে জুলাই মাসে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে ‘হাতির পিঠে বর’

বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়...

Related Articles

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য...

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...

বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়ে ১১৪.৯৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে...

৯২ জাতীয়-আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ, ব্যয়েও কড়াকড়ি

সরকারিভাবে পালনের জন্য ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ করে নতুন...

;