Home আঞ্চলিক জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
আঞ্চলিক

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

Share
Share

এমরান হোসেন, জামালপুর 


জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা শ্রাবন্তীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ভাবকী গোপালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শ্রাবন্তী জামালপুর পৌর শহরের কম্পপুর মাঠপাড়া এলাকার মুন্তাজ আলীর মেয়ে। তিনি ভাবকী গোপালবাড়ি এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন আহমেদ ও শ্রাবন্তী দম্পতির একমাত্র সন্তান শাওন শনিবার রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে হুমায়ুন আহমেদ দেখেন, ঘরের সামনের ও পেছনের দুটি দরজাই খোলা এবং স্ত্রী ও সন্তান কেউই ঘরে নেই। পরে পরিবারের সদস্যরা তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের বেপারীপাড়া এলাকায় শ্রাবন্তীকে দেখতে পান স্বজনেরা। পরে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনেরা শিশুকে হত্যার অভিযোগ তুলে শ্রাবন্তীকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শ্রাবন্তীর দাবি, রাত সাড়ে ৩টার দিকে দরজায় টোকা শুনে তিনি দরজা খুললে এক মুখোশধারী ব্যক্তি তাঁর মুখে রুমাল চেপে ধরেন। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। পরে জ্ঞান ফিরলে নিজেকে ভাবকী বাজার এলাকায় দেখতে পান। কে বা কারা তাঁর সন্তানকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

স্বামী হুমায়ুন আহমেদ বলেন, রাতে ছেলে ও স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে উঠে ছেলে ও স্ত্রীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর অভিযোগ, এর আগেও শ্রাবন্তী কয়েকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি স্ত্রীকেই সন্তানের মৃত্যুর জন্য দায়ী করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত নারীকে উদ্ধার করে গ্রেপ্তার করে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন...

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্নের প্রস্তুতি শেষ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...

Related Articles

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার...

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে...