Home জাতীয় শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক
জাতীয়

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

Share
Share

মো. মাকসুদুর রহমান, শেরপুর


শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে রাতে তাঁদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আটক ব্যক্তিরা ঢাকা থেকে এসে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫–সংলগ্ন হারিয়াকোনা পাহাড়ি এলাকায় অবস্থান নেন। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, স্থানীয় একটি মানবপাচারকারী চক্র জনপ্রতি ৪০ হাজার টাকার বিনিময়ে তাঁদের ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল।

আটকদের মধ্যে চারজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তাঁদের বাড়ি ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রেকর্ড সাফল্য নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলে: ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেলেন জিপিএ-৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে নরসিংদীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস’। চলতি ২০২৬ সালের পরীক্ষায়...

‘হরমুজ প্রণালি নিয়ে পিছু হটবে না ইরান’: কড়া হুঁশিয়ারি আয়াতুল্লাহ লারিজানির

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালি নিয়ে কোনো অবস্থাতেই আপস বা পিছু হটবে না ইরান। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের প্রধান ও সাবেক প্রধান...

Related Articles

ডিইপিজেডে ৪২৪ কিলোওয়াটের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি)...

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড....

নারায়ণগঞ্জে শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে, টিসি পাওয়া সেই শিক্ষার্থী আবার শ্রেণিকক্ষে ফিরেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহপাঠী বা কিশোর কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পর বিদ্যালয় থেকে...

‘সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি নষ্ট পচে যাওয়া মানুষ’

সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘একজন নষ্ট পচে যাওয়া...