Home আঞ্চলিক দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা
আঞ্চলিক

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা

Share
Share

মো. আমিরুল ইসলাম, দীঘিনালা (খাগড়াছড়ি)


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু শামা দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে গেছেন। এ উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।

অনুষ্ঠানে বক্তারা আবু শামার দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি; বরং অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আলোচনা শেষে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে সম্মান জানাতে ছাদখোলা একটি গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানান। পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাঁকে তাঁর বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সাবেক শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরিফুল ইসলাম জাহিদ বলেন, একজন শিক্ষক কখনো অবসরে যান না; তিনি তাঁর জ্ঞান, আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মে বেঁচে থাকেন। তিনি আরও বলেন, আবু শামা তাঁদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, বরং মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধও শিখিয়েছেন।

এদিকে আবু শামার ছেলে রানা তুহিন বলেন, তাঁর বাবা ৩৬ বছরের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই ত্যাগ ও আদর্শ তাঁদের জন্য অনুপ্রেরণার উৎস।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তাঁরা এ আয়োজন করেছেন। তাঁদের মতে, এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড...

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে...

মহাদেবপুরের গৃহবধূ আরজিনা বেগম নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা মোছা. আরজিনা বেগম (৫১) গত...

শেরপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৭০ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আধুনিক ও...