Home জাতীয় আইন-বিচার নিরাপত্তা জোরদারে ৫ জেলায় বিজিবি মোতায়েন, সেনা মোতায়েন চলছে আরও ৬ জেলায়
আইন-বিচার

নিরাপত্তা জোরদারে ৫ জেলায় বিজিবি মোতায়েন, সেনা মোতায়েন চলছে আরও ৬ জেলায়

Share
Share

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনা মোতায়েন করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কা থাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ২৩ জুন একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরজুড়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে...

সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ...

Related Articles

শিক্ষককে মারধর ও মাদ্রাসায় ভাঙচুরের মামলায় জামিন পেলেন শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে করা মামলায়...

গুম-খুনের নীতি শেখ হাসিনার, বাস্তবায়ন করেছেন জিয়াউল: প্রসিকিউশন

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নীতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ...

সরকারকে অস্থিতিশীল করতে ‘সীমিত পরিসরে বিদ্রোহী তৎপরতা’ চালাচ্ছেন হাসিনার সমর্থকেরা: নিউইয়র্ক টাইমস

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের একাংশ বাংলাদেশে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান...

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা...

;