Home জাতীয় রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি
জাতীয়সাম্প্রতিক

রোহিঙ্গাদের বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি

Share
Share

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ


কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকটি নিম্নাঞ্চল ভারী বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। এতে রোহিঙ্গাদের পরিবারের বসতঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন ৫০টির বেশি পরিবার।

সোমবার (২২ জুন) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিপাতে টেকনাফের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টি শুরু হলে আলী খালী ২৫ নম্বর ক্যাম্পের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়। অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। রোহিঙ্গাদের বসতঘরে পানি ঢুকে যাওয়ায় রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাপন বিঘ্নিত হচ্ছে। নিচু এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের বাঁশ, ত্রিপল দিয়ে তৈরি ঝুপড়ি ঘরের চারপাশে পানি জমে গেছে।
ক্যাম্পের বাসিন্দা মো; শফিকুর রহমান বলেন, ভারী বৃষ্টিতে ঝুপড়ি ঘরের ভেতরে পানি ঢুকে গেছে। বিছানা, কাপড়-চোপড় সব ভিজে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি। এখন ঘরের বাহিরে থাকতে হচ্ছে।

রোহিঙ্গা নারী কামরুননাহার বলেন, ‘রান্না করার জায়গাতেও পানি উঠে গেছে। শুঁকনো খাবার খেয়ে আছি। রাতেও ঘুমাতে পারিনি। বাচ্চাদের নিয়ে কোন রকম আছি।

আরেক রোহিঙ্গা আব্দুস সালাম বলেন, প্রতি বর্ষায় আমাদের একই দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির পানি জমে গেলে ঘরে থাকতে কষ্ট হয়। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, ভারী বৃষ্টিতে ২৫ নম্বর ক্যাম্পের ৫০টির বেশি ঘরে পানি ঢুকে পড়েছে। এছাড়া শতাধিক ঘরের চারপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।

টেকনাফের ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, ভারী বৃষ্টির কারণে ক্যাম্পের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি দেখার জন্য সরেজমিনে যাচ্ছি। পরে ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...

;